ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচীর অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় এসপি নেতার বিরুদ্ধে মামলা ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কমিটি ঘোষণা করলো নিষিদ্ধ ছাত্রলীগ

সব রাজনীতিবিদ-কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখবে নেপাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার নেপালে নতুন সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার অতীত ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সম্পত্তি ও সম্পদের তদন্ত করার জন্য একটি বিশেষ প্যানেল গঠন করেছে। এর লক্ষ্য হলো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। এই সরকার গঠন হয়েছে ৫ মার্চের সংসদীয় নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় জয় পায়। দলটির নেতা ৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ এখন নেপালের প্রধানমন্ত্রী। তিনি আগে একজন র‍্যাপার ছিলেন। গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধীজেন জিবিক্ষোভের পর এটিই ছিল দেশের প্রথম নির্বাচন।

নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে তিন বছরের মেয়াদে শাহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সংস্কারবাদী পরিচয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। মন্ত্রিসভার মুখপাত্র শাসমিত পোখরেল বলেছেন, পাঁচ সদস্যের এই প্যানেলের প্রধান হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারি।

বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের পোখরেল বলেন, ‘আইনি মানদণ্ডের ভিত্তিতে প্রাপ্ত প্রমাণের ওপর নির্ভর করে একটি নিরপেক্ষ তদন্ত চালানো হবে। তদন্তের প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যবস্থা নেবে।তবে প্যানেলকে কাজ শেষ করার জন্য কোনো সময়সীমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেননি।

বিশ্লেষকরা বলেছেন, ২০০৮ সালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের বিলুপ্তি ঘটানো গণআন্দোলনের পর সরকারি পদে আসীন হওয়া শত শত রাজনীতিবিদ ও কর্মকর্তাকে এই তদন্তের আওতায় আনা হবে বলে ধারণা করা হচ্ছে। তিন বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নির্বাচনের সময় দুর্নীতি নিয়ন্ত্রণকে তাদের প্রধান প্রতিশ্রুতিগুলোর একটি হিসেবে তুলে ধরেছিল। এ কারণে দলটি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি দখলে রাখা পুরোনো দলগুলোর বিরুদ্ধে সহজেই বিজয় অর্জন করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাসে ভাড়া নেয়ার সময় ইসমাইলের টাকার বান্ডিল দেখে হত্যা

সব রাজনীতিবিদ-কর্মকর্তাদের সম্পদ খতিয়ে দেখবে নেপাল

আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬