ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কমিটি ঘোষণা করলো নিষিদ্ধ ছাত্রলীগ এনসিপি আজ হোক আর আগামীকাল হোক, জামায়াত জোট ছাড়বে: রাশেদ খাঁন জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল আমি কাতারে বোমা ফেলেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: ভারতীয় মন্ত্রী ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হবে: ত্রাণমন্ত্রী

ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

এবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষের তথ্য বিষয়ক কমিটির প্রধান আলেক্সেই পুশকভ বলেছেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের মাধ্যমে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির পতন ঘটছে, তাদের আধিপত্যের পতন শুরু হয়েছে।  শুক্রবার তাস সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেক্সেই পুশকভ আরও বলেন, নিঃসন্দেহে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে দিয়ে ইরান একটি পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে। 

তিনি আরও বলেন, ‘আগ্রাসীদের আক্রমণের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিরোধ প্রদর্শন করে ইরান পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে পতনের মুখে ঠেলে দিয়েছে, যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।এই সিনিয়র রুশ সিনেটর বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে এই কারণে পরাজিত করতে সক্ষম হয়েছে যে, এটি আমেরিকানদেরকে যুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে, যা বিশ্বের শীর্ষ পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের বিজয় থেকে বোঝা যায়–  

) যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করতে পারবে না।

) ইরান যুক্তরাষ্ট্রকে নিরস্ত্রীকরণের অনুমতি দেবে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে হবে কিন্তু ইরান তা মেনে নেবে না।

) ইরান যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দেবে না।

পুশকভ স্পষ্ট করেন, ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় পরিস্থিতি কীভাবে এগোয় তা আমরা দেখব, কিন্তু আমি মনে করি না যে ইরান তার অবস্থানগুলোর কোনোটি থেকে সরে আসবে। সূত্র: তাস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা

ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর

আপডেট সময় ০১:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬