ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কমিটি ঘোষণা করলো নিষিদ্ধ ছাত্রলীগ এনসিপি আজ হোক আর আগামীকাল হোক, জামায়াত জোট ছাড়বে: রাশেদ খাঁন জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল আমি কাতারে বোমা ফেলেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু ইসরাইলের অস্তিত্ব রক্ষায় নেতানিয়াহুকে সরানোর দাবি দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: ভারতীয় মন্ত্রী ভারতের উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক মাদরাসা দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো হবে: ত্রাণমন্ত্রী

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

এবার মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকেরএর মাধ্যমে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জানে এমন চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এ ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর এল। সূত্রগুলো জানিয়েছে, এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারইন্ডিয়ান অয়েল করপোরেশনপ্রায় ৯ বছর পর প্রথম ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের তেলের মূল্য প্রায় ২০ কোটি ডলার।

এ ছাড়া আরেক ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভিড়তে দিয়েছে ভারত। এসব জাহাজের মধ্যেএমটি ফেলিসিটিনামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাসও করেছে। সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্সদুই প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করে। ব্যাংকটি তাদের সাংহাই শাখার মাধ্যমে তেলের দাম পাঠাচ্ছে বিক্রেতাদের কাছে।

বিষয়টি নিয়ে জানতে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সাড়া পায়নি রয়টার্স। তেহরানের ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এ ধরনের তেলের মূল্য পরিশোধে জটিলতা থাকায় অনেক ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার জানিয়েছেন, যুদ্ধের জেরে তেলের মূল্য বৃদ্ধি ঠেকাতে ইরানি তেল সমুদ্রে কেনাবেচায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। অর্থাৎ ইরানের তেল কেনায় এই ছাড় আজ রোববার শেষ হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

আপডেট সময় ০৯:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬