ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ইসরায়েলের দিকে নতুন ধরণের ‘অদ্ভুদ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে হামলা নিয়ে মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো যাওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলির এক ভিন্ন দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলের সেনাবাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা। এ ছাড়া, ইসরায়েলের জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে, হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি। এর কয়েক ঘণ্টা পরে ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে ট্রাম্প বলেন, আমি এটা বলতে পারি না… আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।

এদিকে ইরান অনেক সমস্যায় পড়েছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি- এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ইসরায়েলের দিকে নতুন ধরণের ‘অদ্ভুদ’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আপডেট সময় ১১:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫