ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ নিয়ে চাষ করা ধান ডুবে যাওয়া দেখে কৃষকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শ্রমিক নিয়ে ধান কাটতে যান কৃষক আহাদ মিয়া (৫৫)। গিয়ে দেখেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে তার পুরো জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। জমিতে ঢলে পড়ে মারা যান তিনি।

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ মিয়া ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধানের আবাদ করেছিলেন। এ জন্য তিনি প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।

আহাদ মিয়ার বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, জমির সব ধান নষ্ট হয়ে যেতে দেখে সে সহ্য করতে পারেনি। মাঠেই ঢলে পড়ে মারা যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, উপসর্গ অনুযায়ী এটি হৃদরোগজনিত মৃত্যু হতে পারে।

স্থানীয় কৃষক দুধ মিয়া জানান, টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের প্রায় ৪ থেকে ৫ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঋণ নিয়ে চাষ করা ধান ডুবে যাওয়া দেখে কৃষকের মৃত্যু

আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬