ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ লাখের চুক্তিতে বোরকা পরে স্টোরকিপার আগুন দেয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ৫ লাখ টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল।

শনিবার (২ মে) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, অধিদপ্তরের নিজস্ব কর্মকর্তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। অধিদপ্তরের স্টোরকিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোরে স্টোররুমে আগুন লাগান। এ সময় সেখানে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ২০২টি পুড়ে যায় এবং আরও ৮৩টি ল্যাপটপ নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, আসমাউলের সঙ্গে জড়িত আরও দুই কর্মচারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ লাখের চুক্তিতে বোরকা পরে স্টোরকিপার আগুন দেয়

আপডেট সময় ১২:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬