ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

‘হয় পালাও, নয়তো ভয়ংকর পরিণতি’: ইসরায়েলকে ইরানের চরমপত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

ইসরায়েলকে সরাসরি চরমপত্র দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হয় তাদের ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে, অথবা দখলকৃত ফিলিস্তিনি ভূমি ছেড়ে পালিয়ে যেতে হবে—ইসরায়েলিদের জন্য এই দুটি বিকল্প বেছে নিতে বলেছে তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) দ্য জুইশ প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। এই পরিস্থিতিতে তাদের সামনে দুটি পথ খোলা আছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলিরা হয় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, অথবা তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাবে।

আইআরজিসি জানিয়েছে, “এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে। দখলদারদের ওপর হামলা অব্যাহত থাকবে।” বাহিনীটি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে, আইআরজিসির সাবেক প্রধান হোসেইন সালামির পূর্বঘোষণা অনুযায়ী, এবার জায়নবাদীদের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা’ খুলে দেওয়া হবে।

ইরানের বিপ্লবী গার্ডের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলে এক মুহূর্তের জন্যও সাইরেনের শব্দ থামবে না। দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদের যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

‘হয় পালাও, নয়তো ভয়ংকর পরিণতি’: ইসরায়েলকে ইরানের চরমপত্র

আপডেট সময় ০৮:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫