ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আম বিক্রিতে ফিরলেন ‘আমজনতার’ তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে আবারও পেশায় ফিরলেন ‘আমজনতার’ নামে পরিচিত তারেক রহমান। সম্প্রতি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে অংশ নেন। নির্বাচন পর্ব শেষ হওয়ায় এখন আবারও আম ব্যবসায় মনোযোগ দিচ্ছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন,
“সৃষ্টিকর্তার ইচ্ছায় আবারো আম বাগানে আমি। সবার দোয়া ও সহযোগিতা চাই। আজ ৫ মে সরকার অনুমোদিত দিন থেকে সবচেয়ে মিষ্টি গোপালভোগ আম ও কিছুটা কম মিষ্টি সুস্বাদু গোবিন্দভোগ আম বিক্রি করছি।”

জানা গেছে, প্রতি মৌসুমে সরাসরি বাগান থেকে আম বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। রাজনৈতিক কার্যক্রমের বিরতির পর এবারও একইভাবে আম বিক্রি শুরু করেছেন এই উদ্যোক্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আম বিক্রিতে ফিরলেন ‘আমজনতার’ তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬