ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান। আব্দুল কাদের তার পোস্টে বিদায়ী প্রক্টরিয়াল টিমের প্রতি মিশ্র মূল্যায়ন তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানপরবর্তী সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি গুরুতর অভিযোগও আনেন।

তার মতে, প্রক্টরিয়াল টিমের কিছু সদস্য পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করে একটি বিশেষ ছাত্রসংগঠনকে সুবিধা দিয়েছেন এবং ওই সংগঠনের চাপে পড়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এতে ক্যাম্পাসে শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে তিনি মনে করেন। কাদের সরাসরি বলেন, ‘তারা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়োগের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।

এরপর মোনামির নাম না নিয়ে তিনি অভিযোগ করেন, ‘কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।

এই পদত্যাগের পর নতুন প্রক্টর দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল কাদের নতুন প্রক্টরের কাছে পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

আপডেট সময় ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬