ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৮৭২ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও স্লোগান-পাল্টা স্লোগানের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ হ ম এহছানুল হক মিলন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় নোবিপ্রবি বিএনসিসি’র ‘গার্ড অব অনার’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৬’-এর মূল অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষামন্ত্রীর বক্তব্য শুরুর সময় একদল শিক্ষার্থী একাডেমিক ভবন-৩ প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে প্রকল্পটি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় মিলনায়তনে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আস্তে, দূর, আমি মিটিং শুরু করছি। এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিনটা মেন্টেন করো। ছাত্রদল, তোমরা একটু মিটিংটা ডিসিপ্লিন করো।”

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং শিক্ষার্থীরা স্লোগান বন্ধ করে নিজ নিজ আসনে ফিরে যান। এরপর আলোচনা সভার কার্যক্রম পুনরায় শুরু হয়।

নিজ বক্তব্যে শিক্ষামন্ত্রী নোবিপ্রবির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, কিউএস র‌্যাংকিংয়ে অগ্রগতি এবং বিশেষ করে ব্লু-ইকোনমি ও ওশানোগ্রাফি বিষয়ে নোবিপ্রবির সম্ভাবনার কথা উল্লেখ করেন। পাশাপাশি মাদ্রাসা শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক ও বেতনসংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬