ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সরাসরি সংঘাত হতে পারে: ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের লাশ হয়ে ফিরলেন মেজরসহ ৫ পাকিস্তানি সেনা বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায় ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি মুখ্যমন্ত্রী বিজয়ের ‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা বাড়বে দেড় থেকে দ্বিগুণ’ স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বিদেশ যাওয়ার অনুমতি চীনের সহায়তায় বন্ধ কারাখানা চালু করতে চায় সরকার: শিল্পমন্ত্রী সংসদ ভবনে ডা. শফিকুর রহমান-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ভারতে ভয়াবহ ঝড়ে প্রাণ গেল ৩৩ জনের

ভারতে ভয়াবহ ঝড়ে প্রাণ গেল ৩৩ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার ভয়াবহ ঝড় হানা দিয়েছে ভারতের উত্তরপ্রদেশে। ঝড়ের সঙ্গে জোরালো বজ্রপাত ও প্রবল বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫টি অঞ্চলে। সেইসঙ্গে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) উত্তরপ্রদেশের ভাদোহী, ফতেহপুর, বুধাউন, চাঁদৌলি এবং সনভাদ্র জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহীতে। জেলাটিতে ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া, স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ফতেহপুরে ৯ জন, বুধাউনে ৫ জন, চাঁদৌলিতে দুইজন এবং সনভাদ্রতে একজন প্রাণ হারিয়েছেন ঝড়-বৃষ্টির কবলে পড়ে।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে। ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, জেলার বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এদিকে, ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র খাগা তেহসিলেই প্রাণ হারিয়েছেন ৮ জন, যাদের মধ্যে পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে মৃত্যু হয় আরেক নারীর। প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সরাসরি সংঘাত হতে পারে: ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের

ভারতে ভয়াবহ ঝড়ে প্রাণ গেল ৩৩ জনের

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬