ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

সংসদ ভবনে ডা. শফিকুর রহমান-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।

জানা গেছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও মতবিনিময় করেন তারা। ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

সংসদ ভবনে ডা. শফিকুর রহমান-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬