ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক দলীয় বিবেচনায় ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে প্রতিবাদ জামায়াতের লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা ট্রাম্পের চীন সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল, বাণিজ্য আলোচনায় নজর গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক পরিবারে নেমে এসেছে হৃদয়বিদারক শোক। ওমানে গ্যাস বিষক্রিয়ায় একসঙ্গে মারা গেছেন চার প্রবাসী ভাই। নিহতরা হলেন মুহাম্মদ রাশেদ (৪০), মুহাম্মদ সাহেদ (৩৫), মুহাম্মদ সিরাজ (২৮) ও মুহাম্মদ শহিদ (২৪)।

১০–১২ বছর আগে পরিবারের অভাব দূর করতে ধারদেনা করে প্রথমে ওমানে যান বড় ভাই রাশেদ। শুরুতে শ্রমিকের কাজ করলেও পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এক শেখের গাড়িচালকের চাকরি পান। এরপর একে একে তিন ছোট ভাইকেও ওমানে নিয়ে যান এবং তাঁদেরও কাজের ব্যবস্থা করে দেন। ধীরে ধীরে বদলে যায় পরিবারের ভাগ্য, গ্রামের বাড়িতে তৈরি হয় দোতলা পাকা বাড়ি।

কিন্তু সেই সুখ স্থায়ী হলো না। স্বজনদের ভাষ্য, দেশে এসে বিয়ের প্রস্তুতি নিতে আজ শুক্রবার ফ্লাইটে ওঠার কথা ছিল দুই ভাই সিরাজ ও শহিদের। কেনাকাটা শেষে গাড়িতে ফেরার পথে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান চার ভাই। হাসপাতালে নেওয়ার আগেই নিথর হয়ে যায় তাঁদের জীবন।

মর্মান্তিক এই ঘটনার সবচেয়ে করুণ দিক—মা খাদিজা বেগম এখনো জানেন না তাঁর চার ছেলে আর বেঁচে নেই। তাঁকে শুধু বলা হয়েছে, ছেলেরা অসুস্থ। মৃত্যুর খবর শুনলে তিনি সহ্য করতে পারবেন না বলেই বাড়ির ফটকে তালা লাগিয়ে রেখেছেন পরিবারের সদস্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির

আপডেট সময় ১১:৫৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬