ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক দলীয় বিবেচনায় ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে প্রতিবাদ জামায়াতের লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা ট্রাম্পের চীন সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল, বাণিজ্য আলোচনায় নজর গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা

  • ভূমি জাহান
  • আপডেট সময় ০১:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

টানা দুই দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস। নতুন ঘোষণায় প্রতি ভরি স্বর্ণে কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, গত ৭ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন একই পরিমাণ অর্থ বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা

আপডেট সময় ০১:০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬