যে অমানুষগুলো এখনও নগণ্য সংখ্যায় শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছে, জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাকিব লিখেন, গণহত্যাকারী খুনি হাসিনার অবৈধ শাসনামলে গুম,খুন,নির্যাতন,অর্থ পাচার,বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ সর্বশেষ জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র জনতাকে হত্যা করাসহ ক্ষমার অযোগ্য অসংখ্য অপরাধ করেও যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।
ছাত্রদলের সভাপতি বলেন, যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।

ডেস্ক রিপোর্ট 



















