ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে তর্ক, বাড়ি মালিকের লাথিতে প্রাণ গেল ভাড়াটিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দোভাষী বাজার এলাকায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাড়ি মালিকের লাথিতে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। আবুল কাশেম নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ছিলেন ফল ব্যবসায়ী। 

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন জানান, শুক্রবার (২২ মেরাতে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে লাথি মারে। এতে কাশেম অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হসপিটালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভাড়া নিয়ে তর্ক, বাড়ি মালিকের লাথিতে প্রাণ গেল ভাড়াটিয়ার

আপডেট সময় ০২:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬