ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত। বিষয়টি দেখে নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করায় নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এবিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, এ সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও পাশে থাকব। রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম, সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাঠে আছি।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের আকাশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক নুর হোসেন বাবু, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির

আপডেট সময় ০৯:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬