ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ব্রাজিলপ্রেমে নাম বদল, এবার চান ‘ব্রাজিল কার্ড’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে সাতক্ষীরার অলিতে-গলিতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার যুবক মুন রহমান। ব্রাজিলকে ভালোবেসে তিনি কেবল নিজের নামই পরিবর্তন করেননি, দাবি তুলেছেন বিশেষ ‘ব্রাজিল কার্ড’ ও সরকারি সুবিধার।

পেশায় ফুড পান্ডা ডেলিভারি ম্যান এই যুবকের বর্তমান নাম আফিদ জাদা মোহাম্মদ ব্রাজিল খান আফ্রিদি। নিজের মোটরসাইকেলটিকে ব্রাজিলের পতাকা ও নানা সাজসজ্জায় রাঙিয়ে শহর চষে বেড়াচ্ছেন তিনি। তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা ও ফুটবল প্রেমীরা।

আফ্রিদি জানান, বিশ্বকাপের সময় পতাকা ও জার্সি কিনে সমর্থকরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ দাবিনামা পেশ করেন। তার মতে, নিম্নবিত্ত পরিবারের জন্য যেভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে, তেমনি ব্রাজিল সমর্থকদের জন্য একটি করে ‘ব্রাজিল কার্ড’ চালু করা উচিত, যার মাধ্যমে তারা ফ্যামিলি কার্ডের সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি আক্ষেপ করে বলেন, কিছু মানুষ সেভেন-আপ বলে ট্রল করে আমাদের মনে কষ্ট দেয়। কিন্তু ফুটবল মানেই আনন্দ। আমার বাবা আর্জেন্টিনা করেন, আর আমি ব্রাজিল। আমাদের মধ্যে কোনো বিবাদ নেই।

ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলের সমর্থকদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই ভক্ত বলেন, সবার পছন্দ আলাদা হতে পারে; কিন্তু দিনশেষে আমরা ভাই ও বন্ধু। বিশ্বকাপ ঘিরে মারামারি বা হানাহানি করা মোটেও উচিত নয়।

ব্যতিক্রমী এই ব্রাজিল ভক্তের কর্মকাণ্ড এখন সাতক্ষীরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে না ফিরলে আওয়ামী লীগ ‘মুসলিম লীগ’ হয়ে যাবে : গোলাম মাওলা রনি

ব্রাজিলপ্রেমে নাম বদল, এবার চান ‘ব্রাজিল কার্ড’

আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬