ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জমকালো আয়োজনে কানাডায় বিশ্বকাপের পর্দা উঠল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবারের বিশ্বকাপের আয়োজক তিন- যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। উদ্বোধনী দিনে নিজেদের সংস্কৃতি আর শাকিরার পারফরম্যান্স সেটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এবার পালা কানাডার।

আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় কানাডার টরেন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন তুলে ধরা হয় কানাডার সংস্কৃতি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিচয় করিয়ে দেন উইলিয়াম প্রিন্স। এরপর স্টেডিয়াম রঙিন হয়ে ওঠে বিভিন্ন ধরনের কোরিওগ্রাফিতে। এরপর সংগীত পরিবেশনা করেন অ্যালেসিয়া কারা।

কানাডার এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষন বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এরপরই মঞ্চে আসেন তিনি। নেঁচে-গেয়ে কানাডার টরন্টো স্টেডিয়াম মাতান তিনি।

এছাড়াও কানাডার উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন পাঁচবারের গ্র্যামি জয়ী এই শিল্পী মাইকেল বুবলে, সাতবারের গ্র্যামি জয়ী অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ, এলিয়ানা, ভেজেড্রিম এবং ডিজে সঞ্জয়।

উদ্বোধনী অনুষ্ঠানের ৯০ মিনিট পর অর্থাৎ রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক কানাডা আর ইউরোপিয়ান অঞ্চল থেকে প্লে-অফ কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপে আসা বসনিয়া ও হার্জেগোভিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে না ফিরলে আওয়ামী লীগ ‘মুসলিম লীগ’ হয়ে যাবে : গোলাম মাওলা রনি

জমকালো আয়োজনে কানাডায় বিশ্বকাপের পর্দা উঠল

আপডেট সময় ১২:২৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬