ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার খেলছেন না নেইমার আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

সুষ্ঠু ভোট হলে তারা একটা দুইটা আসনও হয়তো পাবে না: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১০৯৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠ ভোট হলে কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা দুই একটা আসনও হয়তো পাবে না। অন্তবর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা চান নির্বাচন প্রলম্বিত হোক। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘সরকারের ২২ জন উপদেষ্টা আছে।

আপনি কেন মনে করছেন এই উপদেষ্টারা সকলেই যে প্রটোকল পাচ্ছেন, যে সুযোগ সুবিধা পাচ্ছেন, যে লাইফস্টাইলটা তারা পাচ্ছেন, সেটা সেই ২২জনই সহজে গিভআপ করে তে চাইবেন? তারা তো চাইবে যে এই সরকারটি আরও প্রলম্বিত হোক। শুধু উপদেষ্টা কেন, কোনো কোনো রাজনৈতিক দলও চাইবে এই সরকার প্রলম্বিত হোক। একজন দুজন বা তিনজন উপদেষ্টা কেবল নয়, উপদেষ্টা পরিষদের অনেকেই যদি চান নির্বাচন প্রলম্বিত করতে যে সরকার আরেকটা বেশি সময় থাকুক, আমি অবাক হবো না।’

কিছু রাজনৈতিক দল নির্বাচনে ভোট পাবে না কিন্তু ফাঁকা বুলি আওরাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বেশ কিছু রাজনৈতিক দল আছে, ‘তারা ভালোমতোন জানে, যদি সুষ্ঠ ভোট হয়, তারা একটা দুইটা আসনও হয়তো পাবে না। কিন্তু তাদের হাক ডাক কিংবা তাদের প্রতি মিডিয়ার মনোযোগ খুব বেশি। ধরুন তাদের কোনো নেতা তিনশ আসনকে চারশ আসন করে কথা বললেও সেটা মিডিয়ায় খবর হয়।’

জাহতীয় নাগরিক পার্টির নেতা নাসীরউদ্দিন পাটোয়ারি সম্প্রতি বলেছেন বিএনপি বড়জোর ১০০ আসন পাবে। এ বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘উনারা তো সবই জোর দিয়ে বলেন। বিএনপি ৫০ থেকে ১০০ আসন পাবে। এটা উনি জোর দিয়ে বলছেন। এগুলো নিয়ে মানুষ হাসে মজা করে। মিডিয়া নানান চাপে তাপে থেকে কাজ করতে অভ্যস্ত। মিডিয়াকে যদি আপনি ফ্রিও করে দেন মিডিয়া ফ্রি হতে পারে না। মিডিয়া খোঁজে রাজার দল। এখন এনসিপিকে মিডিয়া রাজার দল ভাবছে। এনসিপি যাই বলুক না কেন, যত হাস্যকর কথাই বলুক না কেন, সেটা আলোচনা হবে।’

অন্তবর্তীকালীন সরকার বিএনপির দিকে ঝুঁকে গেছে, এনসিপির এমন অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘এটা না বললে তো তাদের রাজনীতি থাকবে না। যে দল জনসভা ডাকলে মঞ্চে ২০ জন আর সামনে ক্যামেরা ২০টা। আর কিছু থাকে না। কিন্তু আমরা এখন তাদের নিয়ে আলাপ করছি। সো এই যে এয়ার টাইমটা পাচ্ছে তারা, এটা তো বিশাল ব্যাপার। যে দলের দুইটা ভোট নাই, সে দল এয়ার টাইম পাচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার খেলছেন না নেইমার

সুষ্ঠু ভোট হলে তারা একটা দুইটা আসনও হয়তো পাবে না: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫