ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইসরায়েলের তিন বছর ধরে চালানো গণহত্যায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে মোট ২০ হাজার ৭৪৮ জন ফিলিস্তিনি শিক্ষার্থী এবং ১ হাজার ৫৮ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৭ অক্টোবর) শিক্ষাখাতে ইসরায়েলের হামলা ও লঙ্ঘন নিয়ে একটি পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে মন্ত্রণালয়টি জানায়, নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মীরা রয়েছেন। এ সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন, আটক করা হয়েছে অনেককে। একই সঙ্গে ধ্বংস হয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ১৯ হাজার ১৮৯ জন স্কুলশিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া ২৮ হাজার ৫৮৬ জন স্কুলশিক্ষার্থী এবং ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, নিহতদের তালিকায় আরও রয়েছেন স্কুলের ৮০৫ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের ২৪৬ জন কর্মী। এ ছাড়া স্কুলের আরও ৩ হাজার ২৯৮ জন কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৯৩ জন কর্মী আহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরে ১৩৪ জন স্কুলশিক্ষার্থী এবং ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন যুদ্ধকালীন সময়ে। আহত হয়েছেন ৮৭১ জন স্কুলশিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ইসরায়েলি বাহিনী ৪১৬ জন স্কুলশিক্ষার্থী এবং ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। স্কুলের সাতজন শিক্ষক ও প্রশাসনিক কর্মী নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি বাহিনী ১৭৬ জনের বেশি শিক্ষক ও স্কুলকর্মী এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করেছে।

মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে। এতে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৩৫০ জন আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি আটক হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সূত্র: আনাদোলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬