ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

সিইসির গলায় জুতার মালা, তাহলে আপনার যে কতটা নির্মম হবে তা অনুমান করা উচিত: শেখ হাসিনার উদ্দেশে রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৩১৮ বার পড়া হয়েছে

এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি অনুরোধ! প্লিজ! সব বিষয়ে কথা বলবেন না! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে—আপনি এখনো অনুমান করতে পারছেন না যে, আপনি নিজে এবং আপনার স্নেহধন্য সালমান আনিসুল গং এবং এস আলম গং দেশের কি সর্বনাশ করেছেন!’

সম্প্রতি রনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। গোলাম মাওলা রনি আরও লিখেছেন, ‘দ্বিতীয়ত, আপনি হয়তো মনে করছেন—ড. ইউনূস ব্যর্থ আর দেশবাসী ফুলের মালা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে! কিন্তু বাস্তবতা যে কতটা নির্মম, তা আপনার নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদার গালে জুতার আঘাত এবং গলায় জুতার মালার ঘটনা থেকেই আপনার অনুমান করা উচিত।’

‘রাষ্ট্র জনাব হুদার পাশে দাঁড়িয়েছে। দেশের সুশীল সমাজ রাষ্ট্রীয় সংহতির স্বার্থে নুরুল হুদার পক্ষে কথা বলছেন বটে, কিন্তু আমজনতা এই ঘটনায় খুশি এবং আগামীতে এমন ঘটনা আরও কতটা নির্মম হতে পারে, তা যদি পরখ করতে চান তবে আপনার বেনজির বিপ্লবদেরকে একটু দেশে পাঠিয়ে দেখতে পারেন!’ যোগ করেন তিনি।

রনি শেখ হাসিনার উদ্দেশে আরও লেখেন, ‘আপনি যখন নুরুল হুদা সাহেবের পক্ষে বলেন, তখন রাষ্ট্র আর সুশীল সমাজের আর মুখ থাকে না। তারা তখন আমজনতার পক্ষে চলে যেতে বাধ্য হয়। আপনার দলের নেতাকর্মীদের উদ্দেশে আপনার কথার যে মূল্য রয়েছে, তা সঙ্গে সঙ্গে বুমেরাং হয়ে যায়, যখন আপনি আমজনতার উদ্দেশে কিছু বলার চেষ্টা করেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

সিইসির গলায় জুতার মালা, তাহলে আপনার যে কতটা নির্মম হবে তা অনুমান করা উচিত: শেখ হাসিনার উদ্দেশে রনি

আপডেট সময় ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫