ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন এমপি আমির হামজা ফিলিস্তিনের পক্ষে থেকেও ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ায় শান্তির সূচকে বাংলাদেশ চতুর্থ, তালিকায় কততম ভারত ও পাকিস্তান?

প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করায় মেয়েকে ভয়াবহ শাস্তি দিয়েছেন বাবামা। থানার ভেতর ও পুলিশের সামনেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বন্দা বিভাগে। মেয়ে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন মেয়ের বাবামা। তারা থানায় এ নিয়ে মামলাও করেন। এরপর মেয়ে ও তার স্বামীকে যখন পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, তখন সেই থানার ভেতর ও পুলিশের সামনেই মেয়েকে হত্যা করেন ওই বাবামা।

সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (১৪ জুন) জানিয়েছে, ১৯ বছর বয়সী শিবানি নামে এক তরুণী তার প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে গত ১৮ মে পালিয়ে যায়। এরপর তারা একটি মন্দিরে বিয়ে ও রেজিষ্ট্রি করেন। কিন্তু মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে শিবানির বাবামা ললিত ভার্মার বিরুদ্ধে মামলা করেন। গত শুক্রবার পুলিশ মধ্যপ্রদেশের সাতনাতে তাদের অবস্থান শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বন্দা থানায় নিয়ে আসে।

ওই যুগল পুলিশকে জানায় তারা স্বেচ্ছায় বিয়ে করেছে এবং বিয়ের প্রমাণও দেখায়। যখন পুলিশ শিবানির মেডিকেল পরীক্ষা এবং তার জবানবন্দি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তার বাবামা থানায় উপস্থিত হন। তারা মেয়েকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বোঝাতে থাকেন। কিন্তু শিবানি তার স্বামীর সঙ্গে থাকতেই জোর দেন। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন শিবানির মা শিবানিকে পেছন থেকে চেপে ধরেন এবং তার বাবা তার শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। এ ঘটনা দেখে থানার পুলিশ হতবিহ্বল হয়ে পড়ে।

তখন শিবানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবানির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দা পুলিশ সুপার পলাশ বনশাল। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে, পুলিশের সামনেই মেয়েকে হত্যা করলেন বাবা-মা

আপডেট সময় ০৩:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬