ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির বিরোধিতা করছেন ইরানের অনেকেই। চুক্তির বিরুদ্ধে শনিবার ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ফার্সের শেয়ার করাএকটি ভিডিওতে দেখা যায়, কালো চাদর পরা নারীরা ভবনটির সামনে লাল ও কালো পতাকা নাড়তে নাড়তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই বিক্ষোভ এমন এক সময়ে হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রস্তাবিত শান্তি চুক্তিটি ইরানের কট্টরপন্থি নেতাদের বিরোধিতার সম্মুখীন হচ্ছে।

তাদের যুক্তি, এই চুক্তি ইরানের স্বার্থের অনুকূল নয় এবং এটি হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব খর্ব করবে। চুক্তিটি নিশ্চিত করার জন্য ইরানি আলোচকরা অতিরিক্ত ছাড় দিয়েছেন বলেও অভিযোগ করছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে দেখা যায়, তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন। সূত্র: গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

আপডেট সময় ১১:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬