ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি

নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ছাত্র আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে শহিদ স্মারক চত্বর। এই আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেনককরোচ জনতা পার্টিবা সিজেপির প্রতিষ্ঠাতা ছাত্রনেতা অভিজিৎ দিপকে। দেশটির একাধিক সংবাদমাধ্যম বলছে, যখন সমর্থকেরা তাঁকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক তাঁকে চড় মারেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিট, সিবিএসই, সিইউইটি এবং এসএসসির মতো বড় পরীক্ষাগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে সিজেপি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন জয়পুরে জমায়েত করেছিলেন কয়েক শ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে অভিজিৎ দিপকে যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন উৎসাহী সমর্থকরা তাঁকে নিজেদের কাঁধে তুলে নেন। সেই অবস্থাতেই ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছিলেন তিনি। আচমকাই জনৈক এক যুবক হাত বাড়িয়ে অভিজিৎকে চড় মারেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিজেপি সমর্থকরা পাল্টা ওই যুবককে ধরে ফেলে মারধর শুরু করেন। পরিস্থিতি সামলাতে পুলিশ হস্তক্ষেপ করে এবং দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকেকাপুরুষোচিত কাজবলে বর্ণনা করেছেন অভিজিৎ দিপকে। এক্সে তিনি লিখেছেন, শারিরীক আক্রমণ আসলে ভয়ের লক্ষণ। আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করতে ভয় থেকেই এই হামলা। তবে আমরা পিছু হটব না, শান্তিপূর্ণভাবেই আমাদের লড়াই চালিয়ে যাব।
জয়পুরের এই প্রতিবাদ সভায় শিক্ষার্থীদের হাতে ছিল দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেও আকাশবাতাস কাঁপানো স্লোগান ওঠে। সিজেপির দাবি, তাদের এই আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ। ছাত্র ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, তার বিরুদ্ধেই এই গর্জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড়

আপডেট সময় ১২:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬