ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার আদদ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ডা. শেখ মহিউদ্দিন। নতুন নির্বাহী পরিচালক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন তার স্ত্রী অধ্যাপক জামালুন্নেসা। প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামোয় এই পরিবর্তন ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। মঙ্গলবার (১৬ জুন) সকালে আদদ্বীন ফাউন্ডেশনের পরিচালককোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে শেখ মহিউদ্দিন প্রয়াত শিল্পপতি ও আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে আদদ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফাউন্ডেশনের অভ্যন্তরীণ পরিবর্তনের অংশ হিসেবে অধ্যাপক জামালুন্নেসাকে নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শেখ মহিউদ্দিনের স্ত্রী। এর ফলে প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যবস্থাপনায় নেতৃত্বের ধারাবাহিকতা এখন পারিবারিকভাবে স্থানান্তরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রোটকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালটি জানায়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে। এরই মধ্যে অবকাঠামোগত উন্নয়নেরকাজ পুরোদমে শুরু হয়েছে। আলোবাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি সুগম করার জন্য তিনজন ইন্ডিপেনডেন্ট কনসালটেন্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোগীর চিকিৎসার ক্ষেত্রে মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতার ব্যাপারে আদদ্বীন কর্তৃপক্ষ সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

আপডেট সময় ০৩:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬