ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’ ‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী পবিত্র ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা ঢাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত দল: ইরান কোচ ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাঠে তিনি পরিচিত অধিনায়ক হিসেবে। বল পায়ে নেতৃত্ব দিয়ে বহুবার উজ্জীবিত করেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। এবার সেই জামাল ভূঁইয়াকে দেখা যাবে একেবারে ভিন্ন ভূমিকায়। ফুটবল মাঠ থেকে সরাসরি অভিনয়ের মঞ্চে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়ক।

প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত আট পর্বের ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

সোমবার রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। আর এই লোকেশনটির সঙ্গে জড়িয়ে আছে জামালের ব্যক্তিগত আবেগও। কারণ, এই মাঠ থেকেই শুরু হয়েছিল তার ফুটবল ক্যারিয়ারের পথচলা।

সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান, যিনি এর আগে ক্রীড়াবিদদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।

জামাল জানান, কয়েক মাস ধরেই এ প্রকল্প নিয়ে তার সঙ্গে আলোচনা চলছিল। শুরুতে অভিনয়ে আগ্রহী না হলেও নির্মাতার উৎসাহে শেষ পর্যন্ত রাজি হন। এর আগে চার বছর আগে একই ধরনের একটি প্রস্তাব পেলেও ব্যস্ততার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, “আগে কখনো অভিনয় করিনি, করব বলেও ভাবিনি। পুরো বিষয়টাই আমার কাছে ম্যাজিকাল মনে হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করেছি, কিন্তু অভিনয় সম্পূর্ণ ভিন্ন এবং মোটেও সহজ নয়। তবে আমি কাজটি উপভোগ করছি।”

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে আরও অভিনয় করছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

এখন অপেক্ষা একটাই—ফুটবল মাঠের সফল অধিনায়ক জামাল ভূঁইয়া, অভিনয়ের মঞ্চেও কী দর্শকদের হৃদয় জয় করতে পারবেন?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঞ্চল্য ছড়াল মেয়র মামদানির বক্তব্য, ফাঁস করলেন ‘গোপন খবর’

‘ব্রাজেন্টিনা’য় দেখা যাবে অন্য এক জামালকে

আপডেট সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬