ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

‘তুরাগ নদীতে কাদের লাশ? কাদের আর্তচিৎকার তুরাগ তীর থেকে আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে?’ এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। পোস্টটি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি তুরাগ নদীর ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন।

এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তুরাগ নদীতে সাত নেতা-কর্মীর মরদেহ ভাসার বিষয়ে পুলিশ কোনো তথ্য পায়নি। এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানায় পুলিশ। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে

আপডেট সময় ১১:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬