ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে: মাহবুব কবির মিলন ছয় মাসও অতিক্রান্ত হয়নি, এখনই বলেন ‘পাই নাই, পাই নাই’ এভাবে তো হবে না: ডিএসসিসি প্রশাসক মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় মসজিদুল হারাম ও নববীর ইমাম বললেন, ‘এটি গুরুতর অপরাধ’ রংপুরে প্রস্তুত ১১ দলীয় ঐক্যের লংমার্চের মূল মঞ্চ

তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করা লাখো শিক্ষার্থীর বিজয় এটি। তার ভাষায়, সত্যের জয় হয়েছে এবং সরকারের একগুঁয়ে অবস্থানের পরাজয় ঘটেছে।

তিনি আরও বলেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, বরং সেই সব পরিবারেরও, যারা চলমান সংকটে তাদের সন্তান বা স্বজনদের হারিয়েছে। একই সঙ্গে আন্দোলনের পক্ষে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সরব থাকা বিরোধী দলগুলোর ভূমিকাও উল্লেখ করেন তিনি।

কংগ্রেস সভাপতি বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত দেশের তরুণদের কাছে ক্ষমা চাওয়া। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

তরুণ প্রজন্মের কাছে মোদীর ক্ষমা দাবি কংগ্রেস সভাপতির

আপডেট সময় ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬