ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় মসজিদুল হারাম ও নববীর ইমাম বললেন, ‘এটি গুরুতর অপরাধ’ রংপুরে প্রস্তুত ১১ দলীয় ঐক্যের লংমার্চের মূল মঞ্চ গণভোটের রায় কার্যকর করেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে: মামুনুল হক পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১ দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান-চীন-উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে রাশিয়া: জেলেনস্কি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরিয়া শিগগিরই রাশিয়ায় আরও প্রায় ৩০ হাজার সেনা পাঠাতে পারে। একই সঙ্গে ইরানও মস্কোকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কির দাবি, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইরান রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে। তাই তেহরান ও উত্তর কোরিয়াকে এই যুদ্ধের অংশ বলেই মনে করেন তিনি।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কোনো যুদ্ধফ্রন্ট যেন না খোলে। তবে বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কাকেই বাড়িয়ে দিচ্ছে।

তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কিংবা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় মসজিদুল হারাম ও নববীর ইমাম বললেন, ‘এটি গুরুতর অপরাধ’

ইরান-চীন-উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট সময় ০৪:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬