ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় মসজিদুল হারাম ও নববীর ইমাম বললেন, ‘এটি গুরুতর অপরাধ’ রংপুরে প্রস্তুত ১১ দলীয় ঐক্যের লংমার্চের মূল মঞ্চ গণভোটের রায় কার্যকর করেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে: মামুনুল হক পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১ দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা দেখছেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে আগ্রহী এবং দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। তার ভাষায়, সমঝোতার সম্ভাবনা যথেষ্ট ভালো। তবে আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে ফিরে যাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেই সৌদি আরব, জর্ডান ও ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর নতুন হামলার অভিযোগ উঠেছে। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদসহ কয়েকটি তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন তারা ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের তেল পরিবহন অবকাঠামোয় হামলার দাবি করেছে। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই। যদিও ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত নিজেদের হামলাও স্থগিত রাখবে বলে জানিয়েছে ইরান।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইরান ইস্যুই সবচেয়ে গুরুত্ব পাবে। দুই দেশের নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কায় হামলা নিয়ে জুমার খুতবায় মসজিদুল হারাম ও নববীর ইমাম বললেন, ‘এটি গুরুতর অপরাধ’

ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা দেখছেন ট্রাম্প

আপডেট সময় ১২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬