ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১ দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সৌরবিদ্যুৎ নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইসরাইলের আপত্তিকে গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দেশকে কী ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম দেবে, তা কোনো বিদেশি নেতা নির্ধারণ করতে পারেন না।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ মিত্র’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশেষ করে সিরিয়াসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আঙ্কারা ইতিবাচক ভূমিকা পালন করেছে।

ট্রাম্প আরও জানান, তুরস্ক হয়তো ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র নয়, তবে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্ক এখনো দৃঢ়। সেই কারণে তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, এস-৪০০ ব্যবস্থার কারণে এফ-৩৫-এর নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

তবে তুরস্ক শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। আঙ্কারার দাবি, এস-৪০০ ও এফ-৩৫ একসঙ্গে পরিচালনায় কোনো সমস্যা নেই। দেশটির মতে, তাদের আবার এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হলে তা শুধু তুরস্ক নয়, ন্যাটোর সামরিক সক্ষমতাও আরও শক্তিশালী করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

তুরস্ককে এফ-৩৫ দিতে নেতানিয়াহুর আপত্তি, পাত্তা দিলেন না ট্রাম্প

আপডেট সময় ০২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬