ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১ দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সৌরবিদ্যুৎ নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ভারত সীমান্তসংলগ্ন দুটি কৌশলগত বিমানঘাঁটিতে অত্যাধুনিক জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের লাদাখ সীমান্তের কাছে হোতান বিমানঘাঁটিতে সাতটি এবং অরুণাচল সীমান্তের কাছের ডামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। সব মিলিয়ে সীমান্তসংলগ্ন এলাকায় অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা করছে বেইজিং।

সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু শক্তি প্রদর্শন নয়; সীমান্তে স্টেলথ যুদ্ধবিমান পরিচালনায় চীনের পূর্ণ প্রস্তুতিরই ইঙ্গিত। জে-২০-এর সবচেয়ে বড় সক্ষমতা হলো রাডার এড়িয়ে শত্রু এলাকায় প্রবেশ করে আঘাত হানতে পারা।

অন্যদিকে, ভারতের বর্তমান বহরে থাকা রাফালসহ যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তির নয়। নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান এএমসিএ প্রকল্পে কাজ চললেও সেটি কার্যকর হতে এখনও কয়েক বছর সময় লাগবে।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তে চীনের এই মোতায়েন ভারত-চীন সামরিক ভারসাম্যের আলোচনাকে আরও নতুন করে সামনে নিয়ে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন

আপডেট সময় ০৩:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬