ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১ দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের সৌরবিদ্যুৎ নিয়ে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ মার্কিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা যাচ্ছে, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি সমর্থন কমছে এবং সমালোচনা বাড়ছে।

ইউগভের এক জরিপ অনুযায়ী, ৪৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। বিপরীতে ২৮ শতাংশ এ মতের বিরোধিতা করেছেন। অনেকের মতে, যুদ্ধাপরাধ বা গণহত্যার অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সমানভাবে প্রয়োগ হওয়া উচিত।

অন্যদিকে, এপি-এনওআরসি পরিচালিত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের মধ্যেও নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক মনোভাব বাড়ছে। জরিপে প্রায় ৬০ শতাংশ ইহুদি-আমেরিকান তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

এমন সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন নেতানিয়াহু। সফরে ইরান ইস্যু, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তার এই সফরকে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার মধ্যেই নেতানিয়াহুর এই সফর এবং যুক্তরাষ্ট্রে প্রকাশিত সাম্প্রতিক জনমত জরিপ নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩১

নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ মার্কিনি

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬