ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে জ্বালানির দাম ৩ বার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতা দেখিয়েছে: মজিবুর রহমান মঞ্জু থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু

শিশুটিকে দেখে সন্দেহ, পরে জানা গেল মায়ের মর্মান্তিক বাস্তবতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১২১৯৭ বার পড়া হয়েছে

ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় সম্প্রতি এক নারীকে তার কোলে থাকা শিশুকে নিয়ে দেখে নেটিজেনদের সন্দেহ জন্মায়। কারণ, শিশুটির চেহারা, গায়ের রঙ ও পোশাক দেখে অনেকেই মনে করেন, শিশুটি ওই নারীর সন্তান নয়। শিশুটির সোনালি চুল, বাদামি চোখ ও পরিচ্ছন্ন চেহারা অনেকের চোখে পড়ে। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে তা নিয়ে শুরু হয় তোলপাড়।

তবে অনুসন্ধানে জানা যায়, শিশুটির নাম ইরা মনি। তার মা থাকেন মিরপুর ১১ নম্বরে একটি ছোট্ট ঘরে, যার মাসিক ভাড়া মাত্র তিন হাজার টাকা। সাত বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন তিনি। স্বামী তাকে ছেড়ে চলে যান যখন তিনি সন্তানসম্ভবা ছিলেন। সন্তান জন্মের সাত মাস পর স্বামী ফিরে এলেও এক মাসের মধ্যে আবার চলে যান।

নারীটি বর্তমানে অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। ঘটনার দিন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।

তিনি বলেন, “আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না। অনেকে জিজ্ঞেস করে এই বাচ্চা কার। ভয় হয় কেউ যেন আমার বাচ্চাকে কেড়ে না নেয়।”

পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় বাড়ির মালিক বকেয়া ভাড়া মওকুফ করে দেন। তবে এই ঘটনা তার মানসিকভাবে ভেঙে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক

শিশুটিকে দেখে সন্দেহ, পরে জানা গেল মায়ের মর্মান্তিক বাস্তবতা

আপডেট সময় ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫