ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী জুলাই সনদ ও গণহত্যার বিচার বিএনপির আমলেই বাস্তবায়ন হবে : রাশেদ খান অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তার মধ্যেও জাহাজে ইরানের হামলা, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিলো এনসিপি

দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না।

হবিগঞ্জে হামলায় চোখ হারানো এনসিপি কর্মী আলীফকে দেখতে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, তখন এই দাবি করেন।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি হয়েছে।

পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।

এদিকে, ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়াতে পেট্রোবাংলা যে উদ্যোগ নিয়েছে, এটি কার্যকর হলে পেট্রোবাংলার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

আপডেট সময় ১০:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬