ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী জুলাই সনদ ও গণহত্যার বিচার বিএনপির আমলেই বাস্তবায়ন হবে : রাশেদ খান অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তার মধ্যেও জাহাজে ইরানের হামলা, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিলো এনসিপি

জুলাই সনদ ও গণহত্যার বিচার বিএনপির আমলেই বাস্তবায়ন হবে : রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং গণহত্যার বিচার বিএনপি সরকারের আমলেই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ প্রকৌশলী রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে। এনসিপি ও জামায়াত জুলাই গণ-অভ্যুত্থানকে নিজেদের দখলে নেওয়ার অপচেষ্টা করছে। তবে এই গণ-অভ্যুত্থানের প্রকৃত ‘মাস্টারমাইন্ড’ আমাদের জুলাইয়ের শহীদেরাই।

২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘সেদিন সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সব শহীদ নিজেদের বুকের রক্ত দিয়ে দেশের মানুষের কথা বলার ও রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ মানুষ স্বাধীনভাবে বাস করতে পারছে। তা না হলে তৎকালীন স্বৈরাচারী শাসক পুরো আন্দোলনকারী শক্তিকে নিঃশেষ করে দিত।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক অডিও ও ভিডিও বার্তার কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে বসে বড় বড় কথা বলছেন এবং দেশে ফেরার হুমকি দিচ্ছেন। আপনি দেশে আসুন, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জুলাই গণহত্যার দায়ে আপনাকে বিচারে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে।’

এনসিপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির ১০ ভাগের এক ভাগও নেই। তা সত্ত্বেও তারা যে ধরনের আচরণ করছে, সাংগঠনিকভাবে শক্তিশালী হলে তারা আওয়ামী লীগের মতো ভয়ংকর রূপ ধারণ করত।

অন্যদিকে জামায়াত আন্দোলনের কৃতিত্ব দাবি করতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে আন্দোলনের প্রকৃত কৃতিত্ব কাদের। গণ-অভ্যুত্থানের সময়ে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা জীবন দিয়েছেন এবং দলের সাংগঠনিক শক্তি রাজপথে সক্রিয় ছিল। সে কারণেই জনগণ নির্বাচনে বিএনপিকেই রায় দিয়ে নির্বাচিত করেছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জুলাই সনদ ও গণহত্যার বিচার বিএনপির আমলেই বাস্তবায়ন হবে : রাশেদ খান

আপডেট সময় ১১:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬