ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত : ব্রিটিশ প্রধানমন্ত্রী জুলাই সনদ ও গণহত্যার বিচার বিএনপির আমলেই বাস্তবায়ন হবে : রাশেদ খান অবশেষে এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেই অভিনেত্রী যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কড়া নিরাপত্তার মধ্যেও জাহাজে ইরানের হামলা, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প দেশ চালাতে প্রধানমন্ত্রী ব্যর্থ, এভাবে চললে মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ মির্জা আব্বাসকে নতুন দায়িত্ব দিল সরকার সেই গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিলো এনসিপি

যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভিয়েতনামে বিধি-বহির্ভূতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরিমানা পরিশোধ করে বৈধ প্রক্রিয়ায় দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৩১ জুলাই) দূতাবাসের এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিজ উদ্যোগে নিকটস্থ পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপোর্ট করার পর ভিয়েতনামের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র প্রদান করবে। ওই পত্রে উল্লেখিত ব্যাংক হিসাবে জরিমানার অর্থ জমা দিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের ইস্যু করা এক্সিট পাস সংগ্রহের পর নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফেরা যাবে।

দূতাবাস আরও জানিয়েছে, এ বিষয়ে কোনো মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো ব্যক্তি কিংবা দালালের মাধ্যমে যোগাযোগ বা অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশে পাঠানোর আশ্বাস দিয়ে, এমনকি দূতাবাসের নাম ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস স্পষ্ট করেছে, পাসপোর্ট না থাকলে কেবল প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যু করাই তাদের দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি ফি ১০ মার্কিন ডলার হলেও আর্থিক অবস্থা বিবেচনায় অনেক সময় তা মওকুফ করা হয়। এ ছাড়া জরিমানার অর্থ সরাসরি ভিয়েতনাম সরকারের কোষাগারে জমা দিতে হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

যে শর্তে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা

আপডেট সময় ১১:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬