ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান

বিচার ও সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন চাই: ঠাকুরগাঁওয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নির্বাচনের আগে বিচার ও রাজনৈতিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে। অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে তা হতে হবে বিচার ও সংস্কারের মধ্য দিয়ে। সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, আমরা তাদের পরিবারে পরিবারে যাচ্ছি। আমাদের এই পদযাত্রা শুধু কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতারা জানান, আগামী দিনগুলোতে বিচারহীনতা, দমননীতি ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে এনসিপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম

বিচার ও সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন চাই: ঠাকুরগাঁওয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ”

আপডেট সময় ০৬:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫