ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে বিয়ে নথিভুক্তির দায়িত্ব বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়ে শীর্ষে থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক ভুয়া ছবি ছড়িয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভুয়া ছবিটি বিশ্লেষণ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

দ্য ডিসেন্ট জানায়, সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন, যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাত মেলাচ্ছেন বা কুশল বিনিময় করছেন। ওই ছবির সঙ্গে একটি ক্যাপশন যোগ করে তিনি লেখেন— উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? ওয়েট… ক্যামেরাম্যান ফোকাস করো, উনি কি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কীসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!

এ বিষয়টি নিয়ে ফ্যাক্ট–চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, ময়ূখ রঞ্জন ঘোষের শেয়ার করা ছবিটি এআই দিয়ে তৈরি।

এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এবং দর্শক বা ভিউ পাওয়ার আশায় কোনো যাচাই–বাছাই ছাড়া তিনি এই ভুয়া ছবি প্রচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন নেটিজেনরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন

আপডেট সময় ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬