ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত

ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই লোকটিই যথেষ্ট: গোলাম মাওলা রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে সাবেক এমপি ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারও দরকার নেই, এই লোকটিই যথেষ্ট। শুক্রবার (০৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এদিকে পোস্টে প্রেস সচিবের ছবি যুক্ত করে গোলাম মাওলা রনি বলেন, ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে হাল আমলে এমন এক উপাধি যুক্ত হয়েছে, যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মন মস্তিষ্কে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে। এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কথা বলি না।

কিন্ত রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু করছেন এবং এমন কিছু বলছেন; যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন। আর তাই একটি টেলিভিশন টকশোতে বলেছিলাম – ইউনুস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট!

সাবেক এই এমপি আরও বলেন, মব নিয়ে কথা বলতে গিয়ে আমি বলেছি- নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছেন। মব যার ইংরেজি নাম ‘জঙ্গল জাস্টিস’- তা কেবল জনগণ করে না, রাষ্ট্রীয় বাহিনীও করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী

ইউনূস সরকারকে ডুবানোর জন্য এই লোকটিই যথেষ্ট: গোলাম মাওলা রনি

আপডেট সময় ১১:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫