ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

একই সময়ে তিন কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

একই স্থান ও একই সময়ে তিনটি পৃথক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার, ৫ আগস্ট প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বৃহস্পতিবার ৬ আগস্ট একই স্থান ও একই সময়ে তিনটি সংগঠন আলাদা কর্মসূচির ঘোষণা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে অবহিত করা হয়েছে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে জকসুর অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান, জবি ছাত্রদলের সংঘর্ষ-সংশ্লিষ্ট কর্মসূচি এবং ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’-এর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছিল। এছাড়া সকাল ১১টায় একই এলাকায় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের আহ্বানে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

একই স্থান ও সময়কে কেন্দ্র করে একাধিক কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটেই ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিলের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

একই সময়ে তিন কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

আপডেট সময় ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬