ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর অচেনা মোবাইল নম্বর থেকে হুমকি, থানায় জিডি করলেন অপ্রতিমের বাবা পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান

‘আয়নাঘর যেন আর না ফিরে’: লন্ডন বিএনপি নেতার সভায় গুম-নিপীড়নের বিচার দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, বাংলাদেশ যেন আর কখনো ‘আয়নাঘর’ নামের ভয়ংকর অপশাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে না যায়। সেইসঙ্গে অতীতের গুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

শুক্রবার (৪ জুলাই) রাতে সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চৌধুরী আলম, এম ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপি নেতাদের স্মরণ করে এম এ মালিক বলেন, “তারা যেন ফিরে আসেন—এটাই আমাদের প্রার্থনা। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের লেখনী ও ক্যামেরার সাহসিকতায় এই মানুষগুলোকে ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক সাংবাদিকতা চাই, যা রাষ্ট্রের সৎ এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষার জন্য নিউক্লিয়াস থেকেও শক্তিশালী ভূমিকা রাখবে।’

সভায় মালিক অভিযোগ করেন, বিগত বছরগুলোতে বহু মানুষ ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন, গুম হয়েছেন, আর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ—যেমন রামপাল, সমুদ্রবন্দর ও করিডর—বিদেশি নিয়ন্ত্রণে চলে গেছে। “এসব অপশাসন যাতে আবার ফিরে না আসে, সে জন্য আমাদের সজাগ থাকতে হবে,” বলেন তিনি।

আসন্ন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে এম এ মালিক জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম, যারা ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা অবশেষে ভোট দিতে পারবে ইনশাআল্লাহ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম

‘আয়নাঘর যেন আর না ফিরে’: লন্ডন বিএনপি নেতার সভায় গুম-নিপীড়নের বিচার দাবি

আপডেট সময় ১২:৫৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫