ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের ছেলে ও গায়ক এ আর আমিন। সোমবার (১০ আগস্ট) ভোরে একটি ক্যাবের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আমিন ও তার এক বন্ধু সামান্য আহত হন। পরে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা গুরুতর কোনো আঘাত পাননি বলে জানান। এরপর দুজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে আমিন ও তার বন্ধু চেন্নাইয়ের জওহরলাল নেহরু রোড দিয়ে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। অলিম্পিয়া টেক পার্কের কাছে একটি পাশের সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় তাদের গাড়ির সঙ্গে একটি ক্যাবের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। ক্যাবে থাকা এক যাত্রীও আহত হন। তাকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে তিনিও বাড়ি ফিরে যান।

এখন পর্যন্ত দুর্ঘটনায় কারও গুরুতর বা প্রাণঘাতী আঘাতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং।

তদন্তকারীরা দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রীদের বক্তব্যও নেওয়া হচ্ছে।

এ আর আমিন সংগীতশিল্পী হিসেবে এরই মধ্যে নিজের পরিচিতি তৈরি করেছেন। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে হিসেবে পরিচিতির পাশাপাশি বাবার সঙ্গে বিভিন্ন সংগীতানুষ্ঠান ও সংগীত প্রকল্পেও কাজ করেছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র

আপডেট সময় ০১:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬