ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘জাকির হোসেন নেইমার’ খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি শেয়ার করা হলেও এর সত্যতা, কিংবা এটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে—এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।এর আগে গত ১৭ সেপ্টেম্বর [১.৪.২] প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। সেই সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলে পাভেল জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী এবং বিষয়টি নিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেছিলেন।তবে নতুন করে পাঁচ মিনিটের ভিডিওটি ছড়িয়ে পড়ার পরও এ বিষয়ে এখন পর্যন্ত পাভেল বা তাঁর ঘনিষ্ঠদের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।