ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

আমির ডা. শফিকুর রহমান ও ড. আসিফ নজরুল কোলাকুলি ও হাস্যোজ্জ্বল আলাপচারিতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হলো দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের নামাজে জানাজা। রবিবার (৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে জানাজায় অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ।

জানাজা শেষে একটি হৃদয়স্পর্শী মুহূর্ত তৈরি হয়, যখন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিশিষ্ট আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল কোলাকুলি ও হাস্যোজ্জ্বল আলাপচারিতায় লিপ্ত হন। উপস্থিত অনেকেই একে “সম্প্রীতির প্রতীক” এবং “দুর্লভ দৃশ্য” হিসেবে আখ্যায়িত করেছেন।

জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট সাংবাদিক ও চিকিৎসক সমাজের অনেকে।

উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আল আজমী, অধ্যাপক ডা. এহতেশামুল হক, ডা. মনির হোসেন, ডা. কামাল উদ্দীন, ডা. রাজন মন্ডল এবং আরও অনেকে।

এছাড়াও আমার দেশ পত্রিকার সাংবাদিক-কর্মকর্তা, অন্যান্য গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

আমির ডা. শফিকুর রহমান ও ড. আসিফ নজরুল কোলাকুলি ও হাস্যোজ্জ্বল আলাপচারিতা

আপডেট সময় ১১:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫