ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার, চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি এবং বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

রোববার (৬ জুলাই) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন:

  • রাকিব উদ্দিন সরকার পাপ্পু – গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক

  • আব্দুল হালিম মোল্লা – গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল

  • জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) – গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য

  • সিরাজুল ইসলাম সাথী – টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

চিঠিতে বলা হয়েছে, এ চার নেতা দলীয় আদর্শ ও শৃঙ্খলার বাইরে গিয়ে এমন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সংগঠনের ঐক্য বিনষ্ট করেছে। তাই তাদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গাজীপুর বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। দলের একাধিক নেতাকর্মী একে “দৃঢ় ও সাহসী সিদ্ধান্ত” হিসেবে দেখছেন। তাদের মতে, কেন্দ্রীয় কমিটি দলের ভেতরে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার, চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

আপডেট সময় ১২:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫