ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

আগের কেচ্ছাকাহিনিতে ভোট হবে না”—বিএনপিকে আক্রমণ ফয়জুল করিমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপি অতীতের ‘কেচ্ছাকাহিনি’ নিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু জনগণ আর সেই ফাঁদে পড়বে না। রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, “২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবন। এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।” বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “এখন এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। প্রতিদিন খবরের কাগজে যেসব দেখি, তা বরফের চূড়া মাত্র। নিচে আরও হাজার গুণ বেশি চাঁদাবাজি লুকানো।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি কে দখল করেছে? এস আলম গ্রুপের গাড়ি বা সম্পত্তি কার হাতে? খুঁজে দেখেন, আমার খোঁজার দরকার নেই।”

বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, “আমাকে একটা যুক্তি দেখান, যেটার কারণে বিএনপি ভোট পেতে পারে। ১৯৯১-৯৬, তারপর ২০০১-২০০৫—দুই দফা ক্ষমতায় থেকেও তারা আবার ১৯৯৬ বা ২০০৮-এ কেন বিপুল ভোটে হেরেছে?”

তিনি আরও বলেন, “যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে হাজার গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। এরপরেও আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির কারণে। আজ বিএনপিও সেই একই কাজ করছে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “ভেবেছেন আগের কেচ্ছাকাহিনিতে ভোট করবেন? আওয়ামী লীগকে ঠেকানোর বুলি শুনিয়ে আসলে নিজেরাই ঠেকা খেয়ে যাবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

আগের কেচ্ছাকাহিনিতে ভোট হবে না”—বিএনপিকে আক্রমণ ফয়জুল করিমের

আপডেট সময় ১২:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫