ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির বদলে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগের প্রতিকার চাইতে গিয়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি সী-গাল হোটেলের রেস্তোরাঁয় গিয়ে একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংসের অর্ডার দেন। তবে খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হলে তিনি অভিযোগ করেন, দেশি মুরগির বদলে তাকে সোনালি মুরগির মাংস দেওয়া হয়েছে।

রাসেলের দাবি, বিষয়টি নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা সোনালি মুরগি পরিবেশনের কথা স্বীকার করেন। পরে তিনি বিষয়টি জেলা প্রশাসনের পর্যটন সেলকেও জানান।

অভিযোগ, এরপর রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেন। এ সময় হোটেলটির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সম্পর্ক রয়েছে—এমন দাবি করা হয়।

ঘটনার একটি অডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, রাজনৈতিক প্রভাব দেখিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঘটনার পর মীর কামরুল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, শুধু হুমকির অভিযোগ নয়, খাবার পরিবেশন নিয়ে রাসেল উদ্দিনের করা লিখিত অভিযোগও আমলে নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬