ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস লেন উন্মুক্ত, থাকবে টোলমুক্ত: সেতুমন্ত্রী ‘ঘুস.সাইট’ ঘিরে তোলপাড়, ১২ দিনে ১২ হাজার ২০২ অভি/যোগ মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান মার্কিন বিমানঘাঁটি সরান, নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন: মধ্যপ্রাচ্যকে ইরান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু আগস্টে রেমিট্যান্স আয় ৩৬ হাজার কোটি টাকা, গত বছরের তুলনায় বেড়েছে ২২.৫০ শতাংশ ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের টাকা জনগণকেই ফিরিয়ে দিচ্ছে বিএনপি: রিজভী দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান: ভারতের হাইকমিশনার উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিএনপিকে বিভক্ত করতে বিগত ফ্যাসিস্ট সরকার নানা ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, মামলা-হামলা, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন ও দমন-পীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। আর সেই ঐক্যের কারণেই আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ অনেক আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তাই দেশ গঠনে নেতাকর্মীদের আরও মনোযোগী হতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

পরে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এস এ জিন্নাহ কবির বলেন, বিগত সময়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। তাদের জেলে নেওয়া হয়েছে এবং বিভক্ত করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। তাই অতীতের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করাই নেতাকর্মীদের দায়িত্ব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান

মামলা-হামলা ও জেল-জুলম সহ্য করে আজ রাষ্ট্রীয় ক্ষমতায়: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬